বিশ্বকাপের রাজকীয় ফটোসেশন সারল শান্ত-সাকিবরা
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ (বুধবার) মধ্যরাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে দুপুরে অফিসিয়াল ফটোশুট সম্পন্ন করেন নাজমুল হোসেন শান্ত বাহিনী। টিম ম্যানেজমেন্ট এবং কারিগরি কর্মীরা ফটো সেশনে অংশ নেন। বিসিবি প্রধান নাজমুল হাসান পরে যোগ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন হেড অব ক্রিকেট অপারেশনস জালাল ইউনিস এবং বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
শেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে বাংলাদেশের সাদামাটা ছবি তোলা নিয়ে সমালোচনা কম হয়নি। তবে এই ফটোশুটে স্যুট জ্যাকেট পরে ফটোশুট সম্পন্ন করেছেন দলের ক্রিকেটাররা। গতকাল (মঙ্গলবার) বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের স্কোয়াডে বড় ঘটনা বলতে দুটি। চোট শঙ্কায় থাকা তাসকিন আহমেদকে সহ-অধিনায়কের পদে রাখা এবং অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদের বাদ পড়া।
আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন থেকে। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন, ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাস। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
নিজেদের তৃতীয় ম্যাচে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
