| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হঠাৎ সমালোচনায় পড়লেন পাকিস্তানের ক্রিকেটার রিজ়ওয়ান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৫ ১১:০৮:৫০
হঠাৎ সমালোচনায় পড়লেন পাকিস্তানের ক্রিকেটার রিজ়ওয়ান

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচের সময় মহম্মদ রিজ়ওয়ানের একটি ঘটনা ঘিরে তৈরি হল বিতর্ক। ভক্তদের সই দিচ্ছিলেন পাক ক্রিকেটার। কিন্তু সেই সময় তিনি একটি পোস্টারে সই করলেন। সেই পোস্টারে ছিল ইমরান খানের ছবি। সঙ্গে লেখা, “ইমরান খানকে মুক্তি দাও।” পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীও। কিন্তু ১০ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে ইমরানকে। দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেয় বিশেষ পাকিস্তানি আদালত। তোষাখানা মামলায় তার আগেই ইমরান খানকে গ্রেফতার করেছিল পাকিস্তান পুলিশ । তার পর থেকে জেলেই রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাঁকে গ্রেফতার করার সময় পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়। ইমরানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা বিক্ষোভ দেখায়। সেই ইমরানের মুক্তির দাবি লেখা পোস্টারে সই করলেন রিজ়ওয়ান। ম্যাচে ৪৬ বলে ৭৫ রান করেন রিজ়ওয়ান। পাকিস্তানের জয়ের নেপথ্যে ছিল তাঁর ইনিংস। ইমরানের পোস্টারে সই করা নিয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি তিনি। মঙ্গলবার সিরিজ়ের তৃতীয় ম্যাচ চলছে। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড ১৭৮ রান করে। অধিনায়ক লরকান টাকের ৪১ বলে ৭৩ রান করেন। পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ১৭৯ রান। ১৭ ওভারে জয়ের রান তুলে নেয় পাকিস্তান। সেই সঙ্গে জিতে নেয় সিরিজ়ও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...