অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করলো বিসিবি
আর কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো। বাংলাদেশ কবে দল ঘোষণা করবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। অবশেষে, অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৪ মে) ১৫ সদস্যের এই দল প্রকাশ করে তারা।
চমক রেখেই বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির

১৫ সদস্যের দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন। প্রথমবারের মতো বিশ্বকাপের দলে আছেন তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তানজিদ হাসান।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ : জেনে নিন বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি
বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। সেই সঙ্গে সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।
ট্রাভেলিং রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল