| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৪ ১২:২৭:১৯
অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে  বিশ্বকাপ দল ঘোষণা করলো পাকিস্তান

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টটি। ইতোমধ্যেই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। ১ মে’র মধ্যে আইসিসিতে বিশ্বকাপ দল জমা দিতে হবে। যদিও ২৫ মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই আইসিসিতে জমা দেয়া দলে পরিবর্তন আনা যাবে।

বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দেশই নিজেদের দল প্রকাশ করেছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৪ মে) বিশ্বকাপের দল ঘোষণা করবে টাইগাররা। তখন কেবল পাকিস্তানই বাকি থাকবে।

বর্তমানে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত সময় পার করছে পাকিস্তান। আইরিশদের বিপক্ষে খেলার পর বাবর-রিজওয়ানরা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ধারণা করা হচ্ছে, আয়ারল্যান্ড-ইংল্যান্ড সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেই দলের অধিকাংশ ক্রিকেটারই থাকবেন পাকিস্তানের বিশ্বকাপ দলে।

পিসিবি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা না করলেও পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ দল প্রকাশ করেছে এবিপি। মোহাম্মদ আমির, শাদাব খানকে নিয়ে এই দল প্রকাশ করে তারা। এর আগে, আইসিসির ওয়েবসাইটে পাকিস্তান কোচ আজহার মাহমুদ বিশ্বকাপের জন্য সম্ভাব্য সেরা একাদশ সাজান।

পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ দল : বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি এবং উসমান খান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...