| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়া ৮২ গোল খেয়ে যা বললেন কোচ ম্যানইউ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৪ ১১:২৮:২৪
রেকর্ড গড়া ৮২ গোল খেয়ে যা বললেন কোচ ম্যানইউ

আরও একটি হার, আরও একবার চোটের সমস্যাকে টেনে আনলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। আর্সেনালের বিপক্ষে শেষ ম্যাচে ঘরের মাঠে ১-০ গোলে হারে রেড ডেভিলরা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে এটি তাদের নবম হার, ঘরের মাঠে যৌথভাবে যা তাদের সর্বোচ্চ। আর এবার সব প্রতিযোগিতা মিলিয়ে তারা হজম করেছে ৮২ গোল, ১৯৭০-৭১ মৌসুমের পর যা তাদের সর্বোচ্চ। এই সবকিছুর জন্য একের পর এক খেলোয়াড়ের চোটকে দায়ী করেন টেন হাগ। অন্তত ছয় ডিফেন্ডার চোটের জন্য বাইরে আছেন। সাম্প্রতিক ম্যাচগুলোতে ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো খেলছেন সেন্টার-ব্যাক হিসেবে। প্লেমেকার ব্রুনো ফার্নান্দেজ ও ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকেও চোটের জন্য পাচ্ছে না তারা। ক্লাবের ওয়েবসাইটে এ নিয়ে টেন হাগ বলেন, ‘আমি জানি না, আমাদের সব খেলোয়াড় ফিট থাকলে আমাদের কোথায় থাকা উচিত। তবে অবশ্যই সব খেলোয়াড়কে পাওয়া গেলে আমরা আরও বেশি পয়েন্ট পেতাম।’ তিনি বলেন, ‘অবশ্যই তখন আরও ধারাবাহিকতা থাকত। বিশেষ করে রক্ষণে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...