| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নতুন চমক নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করলো নেদারল্যান্ডসের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৪ ১০:৩০:২৫
নতুন চমক নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করলো নেদারল্যান্ডসের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ, পাকিস্তান এবং নেদারল্যান্ডস বাদে বাকি সবাই দল ঘোষণা করেছিল। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে নেদারল্যান্ডসও। সোমবার (১৩ মে) চমক দিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ডাচ ক্রিকেট বোর্ড।

১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ও পরিচিত দুই মুখ। তারা হলেন ব্যাটার কলিন আকারম্যান ও অলরাউন্ডার রিওলেফ ফন ডান মারউই।

তাদের জায়গায় ডাচদের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন দুই তরুণ ক্রিকেটার। একজন হলেন, বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গল, অন্যজন পেসার কাইল ক্লেইন। এছাড়া পাওয়ার হিটার ওপেনার মাইকেল লেভিট দলে জায়গা পেয়েছেন।

বিশ্বকাপে নেদারল্যান্ডসের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার স্কট এডওয়ার্ড। দলটির তারকা খেলোয়াড় বাস ডি লিড। দল ঘোষণার বিষয়ে হেড কোচ রায়ান কুক বলেন, আমরা ভারসাম্যপূর্ণ একটা দল গড়তে পেরেছি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের আসরে আমরা ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ড, আরিয়ান দত্ত, বাস ডি লিডে, ড্যানিয়েল ডোরান, ফ্রেড ক্লাসেন, লরগান ফন বিক, ম্যাক্স ও’ডড, মাইকেল লেভিট, পল ফন মিকিরেন, সাইব্রান্ড এংগেলব্রেচট, তেজা নিদামানুরু, টিম প্রিংগেল, বিক্রম সিং, ভিব কিংমা, ওয়েসলি বাররেসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...