| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শীঘ্রয় শ্রীলঙ্কার ডাম্বুলায় ডাক পাচ্ছেন মোস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৪ ০৯:৫০:০০
শীঘ্রয় শ্রীলঙ্কার ডাম্বুলায় ডাক পাচ্ছেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে বিদেশি আইকন প্লেয়ার হিসেবে ঘোষণা করেছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডার্স।

সোমবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের দলটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির অফিসিয়াল পেজে বাংলাদেশ ও চেন্নাইয়ের জার্সি পরিহিত ছবি পোস্ট করা হয়। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'ফিজ এলার্ট! গর্বের সঙ্গে ডাম্বুলা থান্ডার্স মোস্তাফিজুর রহমানকে বিদেশি আইকন প্লেয়ার হিসেবে বেছে নিয়েছে। বিদ্যুতের গতি আর অপ্রতিরোধ্য আবেগ নিয়ে গর্জন করতে প্রস্তুত হোন, থান্ডারস ভক্তরা!’

চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন মোস্তাফিজ। ৯ ম্যাচে শিকার করেন ১৪ উইকেট। ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার উপরের দিকে। তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে ডেকে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে শেষ করতে পারেননি আইপিএলের চলতি আসর।

জিম্বাবুয়ের বিপক্ষেও ফর্ম ধরে রাখেন তিনি। সিরিজের চতুর্থ ম্যাচের একাদশে ছিলেন বা হাতি এ পেসার। ৩ উইকেটে নিয়ে হন ম্যাচসেরা। এবার এলপিএল মাতানোর সুযোগ কাটার মাস্টারের সামনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...