| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন নিয়ে যা বললেন বিসিবির সভাপতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৩ ১২:০৩:৩৫
মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন নিয়ে যা বললেন বিসিবির সভাপতি

গত বছর ওয়ানডে থেকে বাদ পড়ার পর মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার নিয়েই শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করেই ভারত বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন এই ক্রিকেটার। মাহমুদউল্লাহ চাইলেই ক্যারিয়ার আরও লম্বা করতেই পারেন। তবে হুট করেই রিয়াদের অবসরের গুঞ্জন শোনা যাচ্ছে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটির পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আলোচনায় বসেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে উপস্থিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। রিয়াদের সাথে নীতিনির্ধারকদের এই সভার পরই যত গুঞ্জন।

বয়সের কোটা ৩৮ পেরিয়েছে। তাই বিশ্বকাপের আগে আবারও তাকে নিয়ে সেই পুরোনো গুঞ্জন, এটিই কি শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ তার? বিশ্বকাপের পরই কি বিদায় জানিয়ে দেবেন টি-টোয়েন্টি ফরম্যাটকে। এই প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবি সভাপতি।রিয়াদের অবসর নেওয়া প্রসঙ্গে পাপন বলেন, মাহমুদউল্লাহ অবসর নেবে! এসব নিয়ে কোনো কথাই হয়নি, কী বলছেন আপনারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা আমাদের সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু আছে। কারণ ও এখনো খেলছে খেলুক।'

মাঝে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক প্রকার হারিয়েই গিয়েছিলেন রিয়াদ। ২০২২ এশিয়া কাপের পর এ বছরই ফিরেছেন টি-টোয়েন্টি দলে। চলতি বছর এখনও পর্যন্ত সাত টি-টোয়েন্টি খেলে দুই ফিফটি করেছেন তিনি। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলেন ৫৪ রানের ইনিংস। বিশ্বকাপেও তার ব্যাটে দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...