উগান্ডার মাসাবাকে টপকে নতুন বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম
বিশ্বকাপ প্রস্তুতির জন্য আয়ারল্যান্ডে যান স্বাগত্বিক দল পাকিস্তান।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৯৪ রানের লক্ষ্য দেয় আয়ারল্যান্ড। ম্যাচটিতে চারটি বল খেলেও কোনো রান করতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাক কাপ্তান শূন্য রানে আউট হলেও দল জিতেছ ৭ উইকেটে। এতে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারীরা। আর সেই জয়ে একটি রেকর্ডও হয়ে গেছে বাবরের।
নানা আলোচনা-সমালোচনার পর পুনরায় দায়িত্ব নেয়ার পর বাবরের নেতৃত্বে রোববার (১২ মে) পাকিস্তান পেয়েছে ৪৫তম জয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি জয়ে দলকে নেতৃত্ব দেয়া অধিনায়ক তিনি। এই রেকর্ড গড়ার সময় বাবর ছাড়িয়ে গেলেন উগান্ডার ব্রায়ান মাসাবাকে। তার অধীনে আফ্রিকান দেশটি জিতেছে ৪৪টি ম্যাচ।
অধিনায়ক বাবর প্রথম জয় পান ২০২০ সালের জানুয়ারিতে লাহোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। মজার ব্যাপার হচ্ছে, সে ম্যাচেও তিনি কোনো রান করতে পারেননি। এমনিতে অধিনায়ক হিসেবে সেটি ছিল তার চতুর্থ ম্যাচ, তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবরের নেতৃত্বে প্রথম তিনটি ম্যাচ হেরেছিল পাকিস্তান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়কদের তালিকায় এখনও দলকে নেতৃত্ব দিচ্ছেন পাঁচজন। তারা হলেন পাকিস্তানের বাবর, উগান্ডার মাসাবা, ভারতের রোহিত শর্মা, মালয়েশিয়ার আহমেদ ফায়াজ, নামিবিয়ার গেরহার্ড এরাসমাস ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। কয় দিন পরই ওয়েন্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপে মালয়েশিয়ার ফায়াজ ছাড়া বাকিদের দেখা যাবে। উইলিয়ামসন ও মাসাবা আবার প্রথম পর্বে গ্রুপ ‘সি’-এর লড়াইয়ে মুখোমুখি হবেন।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ওয়ানডে জয়ের রেকর্ডটি রিকি পন্টিংয়ের, তার অধীনে অস্ট্রেলিয়া জেতে ১৬৫টি ওয়ানডে। তালিকায় দুইয়ে থাকা মহেন্দ্র সিং ধোনির জয়ের সংখ্যা ১১০টি। টেস্টে ৪৮টি জয় নিয়ে তালিকার দুইয়ে পন্টিং, এখানে তাঁর ওপরে থাকা গ্রায়েম স্মিথের অধীনে দক্ষিণ আফ্রিকা জেতে ৫৩টি টেস্ট।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
