| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আজই ঘোষণা হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৩ ১০:১৩:১৩
আজই ঘোষণা হবে বাংলাদেশের টি-টোয়েন্টি  বিশ্বকাপ দল

লিটন-শান্ত-সৌমের জন্য পাপনের দোয়া

গেল এক বছর ধরে ফর্মে নেই লিটন দাস। এবারের বিপিএল আসরটাও কাটেনি ভালো লিটনের। সবশেষ ৯ টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ মাত্র ১৭৮ রান। অন্যদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও নেই ফর্মে। শেষ ১২ মাসে ১৩ ম্যাচ খেলে ২০ ওভারের ফরম্যাটে শান্ত করেছেন ১০৯.৪২ স্ট্রাইক রেটে মাত্র ২০৯ রান। যেখানে আছে মাত্র একটি ফিফটি। জিম্বাবুয়ের বিপক্ষেও তার ৫ ম্যাচে কোন ফিফটি নেই।

বিশ্বকাপের যেখানে আর এক মাসও বাকি নেই সেখানে দলের এমন গুরুত্বপূর্ণ ব্যাটারের এমন ফর্ম হারানো অবশ্য বড় চিন্তার বিষয়। তবে এমন নয় যে তারা এই মানেরই ক্রিকেটার। বিভিন্ন সময়ে নিজেদের প্রমাণ করেছেন তারা। তাই এমন সময়ে এই দু’জনের জন্য দোয়া করা ছাড়া আর কিছু নেই বলেই মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘(ওপেনিংয়ে) এখানে কাকে খেলাবে, তাতো বলতে পারি না।

তবে দোয়া করতে পারি যাতে ওরা যেন ফর্মে ফেরত আসে। শান্ত, লিটন অথবা সৌম্য যেন ওদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে। তানজিদ তামিম যে সাহস করে খেলে যাচ্ছে, ফ্রি ফ্লোয়িং ক্রিকেট খেলে যাচ্ছে, এভাবে যদি খেলতে পারি, তাহলে আমরা আশা করতে সামনে ভালো হবে। (জিম্বাবুয়ের বিপক্ষে) এখানটায় ভালো হয়নি।’ অন্যদিকে পাপর জানিয়েছেন আজ বিশ্বকাপের দল ঘোষণ করা হবে আজই।

অন্যদিকে জিম্বাবুয়েকে দেশে আনা হয়েছে বিশ্বকাপ প্রস্ততির জন্য তা কোন ভাবেই মানতে রাজি নয় বিসিবি সভাপতি। তিনি আরো একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এফটিপির অংশ হিসেবেই তারা খেলতে এসেছে। তিনি বলেন, ‘প্রথম কথা হল যে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এখানে এনেছি, কথাটা ঠিক না। এটা আইসিসি এফটিপির খেলা, এটা খেলতেই হবে। এখানে কী ইস্যুতে কথা হচ্ছে তা আমি জানি না। আমরা তো পয়েন্ট ছেড়ে দিব না। আর দ্বিতীয়ত পারফরম্যান্স, আগেও বলেছি, এই সিরিজে ব্যাটসম্যানদের মধ্যে যাদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল, সবার কাছ থেকে তা পাইনি। এটা আমি সোজাসুজি বলে দিচ্ছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...