| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পাপন-হাথুরু-লিপুর রুদ্ধদ্বার বৈঠক, আসছে বড় পরিবর্তন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১২ ২১:৫৯:০৬
পাপন-হাথুরু-লিপুর রুদ্ধদ্বার বৈঠক, আসছে বড় পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের পর বিসিবির প্রেসিডেন্টের চেম্বারে বসেন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও অনির্ধারিত বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে বিসিবি সভাপতি ছাড়াও সিনিয়র নির্বাচক, জাতীয় দলের কোচ ও অধিনায়ক ছিলেন।

জানা গেছে, বিশ্বকাপের জন্য দলের স্কোয়াড ঘোষণা নিয়ে আলোচনা করছিলেন বিসিবি প্রধান। কীভাবে দল ঘোষণা করা হবে, নির্বাচক ও কোচিং স্টাফদের পরিকল্পনা কী- এসব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাপনও রিয়াদের এক সাথে কথা বলেছেন এক সাথে বেশ কিছু সময় । অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বোর্ড সদস্যরা।

সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার (১৩ মে) বিসিব বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে। তবে তাসকিনের শেষ মুহূর্তের ইনজুরি কাজটা একটু কঠিন করে দিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার জন্য। পাপন বলেন, তাসকিনকে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের তো এখন দল ঘোষণা করতে হবে। সম্ভবত কাল (সোমবার) ঘোষণা করা হবে দল। আজকেই আমরা খোঁজ নিয়েছি, তাসকিনের ইনজুরি আছে। কালকে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...