শেষ হল চেন্নাই-রাজস্থান হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১২ ১৯:৪৮:৫৯
প্লে-অফের দৌড়ে চেন্নাই সুপার কিংসের জন্য রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। মহেন্দ্র সিং ধোনির দল ঘরের মাঠে ঠিক সেটাই করতে পেরেছে। চেন্নাই পাঁচ উইকেটের জয়ে তাদের প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে।
রবিবার (১২ মে), রাজস্থান টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। রিয়ান পরাগ অপরাজিত সর্বূচ্চ ৪৭ রান করেছেন। জবাবে চেন্নাই ১৮ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয় পায়। দলের হয়ে অপরাজিত ৪২ রান করেন রুতুরাজ গায়কওয়াদ।
