| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নেইমারকে নিয়ে এ কেমন বার্তা দিলো আল হিলাল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১২ ১৫:৩৮:১৮
নেইমারকে নিয়ে এ কেমন বার্তা দিলো আল হিলাল

চোটের কারণে গত বছরের অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে মেয়েকে নিয়ে নেইমারের শিরোপা জয় উদ্‌যাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাও করে প্রচার করেছে আল হিলাল।

সৌদি প্রো লিগ জেতা হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। গতকাল রাতে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচের দল আল হাজমকে ৪-১ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে নেইমারের দল আল হিলাল।

নেইমার অবশ্য আল হিলালের হয়ে এ ম্যাচে খেলেননি।সৌদি প্রো লিগে আল হিলাল শিরোপা জয় নিশ্চিত করেছে চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থেকে। ৩১ ম্যাচের একটিতেও হারেনি তাঁরা। ২৯ জয় আর ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৯। সমান ম্যাচে আল নাসরের পয়েন্ট ৭৭। ২৫টি জয়, ২ ড্র আর ৪ হার নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোনালদোর দল। বাকি থাকা ৩ ম্যাচের সব কটিতে জিতে পুরো ৯ পয়েন্ট পেলেও আর আল হিলালকে ছুঁতে পারবে না তারা।

৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকা রোনালদোকে আরও একটি হতাশা আল হিলাল ‘উপহার’ দিতে পারে ৩১ মে। সেদিন কিংস কাপের ফাইনালে জেদ্দায় আল নাসরের মুখোমুখি হবে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...