| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাহুল দ্রাবিড়ের পর ধোনি হতে পারেন ইন্ডিয়ার কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১২ ১৪:৪৭:৩১
রাহুল দ্রাবিড়ের পর ধোনি হতে পারেন ইন্ডিয়ার কোচ

ভারতীয় ক্রিকেট দলের আগামী কোচ কে হতে পারেন, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জল্পনা চলছে। শোনা যাচ্ছে, আগামী টি-২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় এই দায়িত্ব ছেড়ে দিতে পারেন। এমনকী, বিসিসিআই সচিব জয় শাহও ব্যাপারটি নিশ্চিত করেছেন। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন যে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ মহেন্দ্র সিং ধোনিকে করা যেতে পারে কি না।

ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ ক্রমশ গোধূলিলগ্নে পা বাড়াতে শুরু করেছে। জানা গিয়েছে, আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই তাঁর মেয়াদ শেষ হয়ে যাবে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই পদের জন্য নতুন করে আবেদন করার আহ্বান জানিয়েছে। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, রাহুল দ্রাবিড়ও এই পদের জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি তিনি আরও যোগ করেন, বিসিসিআই টিম ইন্ডিয়ার জন্য দীর্ঘমেয়াদি কোচ খুঁজছে যিনি কমপক্ষে ৩ বছর এই দায়িত্ব পালন করতে পারবেন।

ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, রাহুল দ্রাবিড় নিজেও আর ভারতীয় ক্রিকেট দলকে কোচিং করাতে চান না। সেকারণে তিনি এই পদের জন্য আর আবেদন করবেন না। তবে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে যিনি আসুন না কেন, দ্রাবিড়ের শূন্যস্থান ভরাট করা যে খুব একটা সহজ হবে না, তা বলাই বাহুল্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...