| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৮ উইকেটের বড় জয়ে জিম্বাবুয়ের ‘সান্ত্বনা’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১২ ১৩:৩০:৪৬
৮ উইকেটের বড় জয়ে জিম্বাবুয়ের ‘সান্ত্বনা’

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৭/৬

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫৮/২

ফল: জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী

৫ রান দরকার, মোস্তাফিজকে আর আনেননি নাজমুল। অফ স্পিনার মেহেদীর প্রথম বলে চার মেরে ম্যাচ টাই করেন ক্যাম্পবেল। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে নিশ্চিত করেন ৮ উইকেটের জয়। রাজা অপরাজিত ছিলেন ৪৬ বলে ৭২ রানে।

১৫৮ রানের লক্ষ্যে জিম্বাবুয়েকে ভালো শুরু এনে দেন ব্রায়ান বেনেট। পাওয়ারপ্লেতে ওপেনিং জুটি ভাঙলেও বাংলাদেশ পরের উইকেটের দেখা শিগগির পায়নি। রাজা ও বেনেটের ৭৫ রানের জুটি গড়ে দেয় ভিত। রাজা শুরুতে সময় নিলেও পরে তা পুষিয়ে দেন দারুণভাবে। দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক। হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন। হয়ত বাংলাদেশের বিপক্ষে এটিই ছিল তাঁর শেষ ম্যাচ।

এর আগে বাংলাদেশকে লড়াই করার মতো একটা স্কোর এনে দিয়েছিলেন পাঁচে নামা মাহমুদউল্লাহ। ফিফটি করেছিলেন তিনি। কিন্তু টপ অর্ডারেই জিম্বাবুয়ে পেয়ে গেছে দুটি ফিফটি, দুটি বড় ইনিংস। টি-টোয়েন্টির নিয়ম মেনে তাই জয়ী দলের নাম জিম্বাবুয়েই।

আর ধবলধোলাই করতে এসে উল্টো ব্যাটিংয়ে বাংলাদেশের প্রশ্নগুলো আরও বড় হয়েছে শেষ ম্যাচে এসে। বিশ্বকাপের আগের সিরিজের ফল বলবে ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে তাতে অতৃপ্তির পাল্লাই যেন ভারি, যাতে যুক্ত হলো আজকের হার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...