| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জিম্বাবুয়ে সিরিজ শেষে অ্যান্টিগায় টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ, দেখে নিন সিরিজের সমীকরন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১২ ১২:৫৫:৩০
জিম্বাবুয়ে সিরিজ শেষে অ্যান্টিগায় টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ, দেখে নিন সিরিজের সমীকরন

বিশ্বকাপকে সামনে রেখে চলছে দুর্দান্ত প্রস্তুতি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় সাথে টাইগার ব্যাটার দের পারফরম্যান্স, সব মিলিয়েই দলের কেউ কেউ আছেন খুব দারন ছন্দে আবার কারোর অফ ফর্ম দলের জন্য বেশ বেমানান হয়ে দাঁড়িয়েছে। ওপেনিং এ তানজিদ খেলছেন বেশ সাৎছন্দেই, সাথে সৌম্য সরকার কেউ ভরসা করা যায়, দলে ফিরেই দারুন বলিং করেছেন, সাকিব ও মুস্তাফিজ। তবে তাসকিন কে নিয়ে চিন্তার বিষয়, অনুশীলন কালীন সময়ে, পাজরের ইনজুরিতে পড়েন তিনি। ২২শে নভেম্বর অ্যান্টিগাতে টেস্ট দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। এর আগে ২০১৮ ও ২০২২ সালের সফরও এই মাঠে শুরু করেছিল টাইগাররা। এরপর ৩০শে নভেম্বর দ্বিতীয় টেস্ট হবে জ্যামাইকার স্যাবাইনা পার্কে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে সেন্ট কিটসে। এই ওয়ার্নার পার্কে বাংলাদেশ একটি করে ওয়ানডে খেলেছে ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের সফরে। ওয়ানডে ম্যাচগুলো হবে ৮, ১০ ও ১২ই ডিসেম্বর। আর টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ সেন্ট ভিনসেন্টে। যেগুলো মাঠে গড়াবে ১৫, ১৭ ও ১৯শে ডিসেম্বর। এই মাঠে দুটি করে টেস্ট ও ওয়ানডে আগে খেললেও টি-টোয়েন্টি এখনও খেলেনি টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরের ঠিক আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে ভারত সফর করবে সেপ্টেম্বর-অক্টোবরে। আর আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সবমিলিয়ে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বছরের শেষ পর্যন্ত টানা খেলার মধ্যে থাকবে টাইগাররা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...