| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

তাসকিনের বিশ্বকাপ খেলার আশা কি তাহলে শেষ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১২ ১০:৫৬:৪৭
তাসকিনের বিশ্বকাপ খেলার আশা কি তাহলে শেষ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগেই চোটে পড়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ম্যাচের আগে গা গরমের অনুশীলনে চোট পান তিনি।

রোববার (১২ মে) দলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তাসকিন।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, পেশিতে টান লেগেছে তার। পরীক্ষা-নিরীক্ষার আগে জানা যাচ্ছে না তার চোট কতটুকু গুরুত্বর।

সিরিজের প্রথম চার ম্যাচেই একাদশে ছিলেন ডানহাতি এ ফাস্ট বোলার। তবে চোট থাকার কারণে এ ম্যাচে খেলা হচ্ছে না তার। যদিও টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাসকিনকে একাদশে না রাখার ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি।তবে ডানহাতি এ পেসার না থাকায় একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।এদিকে, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ম্যাচ শুরুর আগে সাইড স্ট্রেইনে চোট পেয়েছেন তাসকিন। গত বছর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে তাকে ভোগাচ্ছে কাঁধের ইনজুরি। সে সময় চোট নিয়েই খেলেছেন বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ।

বিশ্বকাপের পর আড়াই মাস বিশ্রামে নিয়েছেন তিনি। ইনজুরি থেকে শুক্ত হতে ভালোভাবে শেষ করেন পুনর্বাসন পক্রিয়া। এ কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ড সিরিজ।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ম্যাচে ফেরেন তাসকিন। এরপর থেকে নিয়মিতভাবে খেলছিলেন তিনি। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

এরপর জিম্বাবুয়ে সিরিজেও ছিলেন দুর্দান্ত। প্রথম চার ম্যাচে শিকার করেন ৮ উইকেট। যা এই সিরিজের সর্বোচ্চ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...