| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শেষ হলো ইন্টার মায়ামির ম্যাচ, দেখেনিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১২ ১০:৩৭:২৯
শেষ হলো ইন্টার মায়ামির ম্যাচ, দেখেনিন ফলাফল

লিওনেল মেসির নামের পাশে কোনা গোল যোগ না হলেও জয় পেয়েছে তার দল ইন্টার মায়ামি।মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার সকালে সিএফ মন্ট্রিয়লকে ৩-২ গোলে হারায় মায়ামি।

সেই বিরল ম্যাচগুলির একটি, যেখানে লিওনেল মেসি গোল করতে পারলেন না। তবে ইন্টার মায়ামিকে সেজন্য ধুঁকতে হলো না খুব একটা। দুই গোলে পিছিয়ে পড়ার পরও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে ধরে রাখল তারা শীর্ষস্থান।

নিজেদের মাঠে ম্যাচের ২২ ও ৩২তম মিনিটে গোল করে মন্ট্রিয়ল। মনে হচ্ছিল, মৌসুমে তারা দ্বিতীয়বার হারিয়ে যেতে মায়ামিকে।

তবে প্রথমার্ধেই সেই ব্যবধান ঘুচিয়ে দেয় মায়ামি। ৪৪তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করে দলকে লড়াইয়ে ফেরান মাতিয়াস রোহাস।

প্রথমার্ধের যোগ করা সময়েই সমতায় ফেরে মায়ামি। কর্নার থেকে মন্ট্রিয়লের একজনের মাথা ছুঁয়ে বল আসে বক্সের ভেতর একদম গোলমুখে। খুব কাছ থেকে পা ছুঁইয়ে বল জালে পাঠান লুইস সুয়ারেস। চলতি লিগে এই ফরোয়ার্ডের একাদশ গোল এটি।

৫৯তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। মেসির কাছ থেকে বল পেয়ে মাঝমাঠের সীমানারেখার একটু সামনে থেকে দারুণ এক ক্রস করেন রোহাস। ছুটে এসে প্রথম দুই টাচে বলের নিয়ন্ত্রণ ভালোভাবে নিতে পারেননি বেনহামিন ক্রেমাস্কি। তবু বল ঢুকে যায় বক্সে। যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী মিডফিল্ডার আসল কাজটি করতে পারেন ঠিকঠাক। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ছিটকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে আলতো করে বল জালে পাঠাতে পারেন তিনি।

সেই গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয় ম্যাচে।১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকালের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে মায়ামি। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। ১২ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে মন্ট্রিয়ল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...