| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ ; বহুল আলোচিত বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষনার সময় জানাল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১১ ২১:১৯:৫২
ব্রেকিং নিউজ ; বহুল আলোচিত বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষনার সময় জানাল বিসিবি

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপের ২০২৪ আসর বসবে এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রায় সমস্ত দেশ তাদের দল ঘোষণা করেছে। তবে বাংলাদেশ এ পথ অনুসরণ করেনি। বিসিবি নির্বাচক কমিটি এখনও বিশ্বকাপের জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা করেনি।

কিন্তু সব অপেক্ষার অবসান ঘটবে আগামীকাল রবিবার বিসিবি তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

"সবকিছুই চূড়ান্ত, ক্রিকেট অপারেশন থেকে সবুজ সংকেত পেলেই আমরা দল ঘোষণা করবো," লিপু বলেছেন, আমরা মানসিকভাবে প্রস্তুত আগামীকালের খেলার পরে, আমি সম্ভবত বিকেলে এটি ঘোষণা করব, যদি আমাদের নির্দেশ দেওয়া হয়।

ইদানীং ব্যাট হাতে রান নেই লিটন দাস। যা নিয়ে অস্বস্তিতে পড়েছেন ভক্তরা। তাই বিশ্বকাপ দলে লিটনের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। লিপুকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দল ঘোষণার সময় তিনি এ বিষয়ে কথা বলবেন।

এদিকে বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকারও দল ঘোষণা নিয়ে একই কথা জানিয়েছেন। দল ঘোষণা নিয়ে তার বক্তব্য, ‘আমরা প্রস্তুত আছি দল ঘোষণা করার জন্য। বাকিটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু কাল ম্যাচ আছে, বোর্ড যখন বলবে তখন দল দেব। সেটা কাল হোক আর পরশু হোক।’

বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হতে পারে, সে সম্পর্কে আভাস অবশ্য আগেই মিলেছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায়। দলের এই টপঅর্ডার ব্যাটার বলেছিলেন, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজের দলের বেশিরভাগ সদস্য যাবেন বিশ্বকাপে।

বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাকি থাকলেও মূল আনুষ্ঠানিকতা কিন্তু হয়ে গেছে আগেই। গত ১ মে ছিল আইসিসির কাছে দল পাঠানোর শেষ সময়। নির্ধারিত সেই সময় মেনে আইসিসির কাছে দল পাঠিয়েছে বাংলাদেশ। অবশ্য আগামী ২৫মে পর্যন্ত সেই দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি। এরপর থেকে পরিবর্তনের জন্য আইসিসির অনুমতি লাগবে।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...