| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আর দেখা যাবে'না মুম্বাই ইন্ডিয়ানন্সের জার্সিতে রোহিত শর্মাকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১১ ১৫:৩৮:৪১
আর দেখা যাবে'না মুম্বাই ইন্ডিয়ানন্সের জার্সিতে রোহিত শর্মাকে

চলতি IPL শেষেই মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা।

২০০৮ সাল থেকে IPL আসর শুরু হয়। প্রথম বছর থেকেই IPL-এর সদস্য এবং মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্য দিয়ে আসছে রোহিত শর্মা। সেই থেকে এই ১৭ বছরে মুম্বই ইন্ডিয়ান্সে অনেক পরিবর্তন এসেছে। দলে শুরু থেকে তারকা প্লেয়ার খেলেছেন। তবে এদের মধ্যে থেকে যদি কারও নাম সবার উপরে থাকে সেটা হচ্ছে রোহিত শর্মা। তিনি একমাত্র অধিনায়ক যিনি দলকে চ্যাম্পিয়ন করেন। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই এবার প্রথম দল হিসেবে IPL থেকে বেরিয়ে গিয়েছেন। তারকাখচিত দল, ম্যানেজমেন্ট থাকলেও দলে সাফল্য অধরা। এবার এই বিতর্কটা বেড়েছে রোহিত শর্মার জন্যও।

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ পায়, যেখানে বলা হয় রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফের কাছে অভিযোগ করেছেন হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে। অধিনায়ক হিসেবে হার্দিকের সঙ্গে মেলানোর সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা। কারণ হার্দিক পান্ডিয়া অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে রোহিত শর্মাকে ফিল্ডিংয়ে যেভাবে পাঠিয়েছিলেন সেটা নিয়ে নিন্দা করেছেন অনেকে। এরসঙ্গে যুক্ত হয়েছে হার্দিকের রাগ। ম্যাচে তিনি ঘনঘন রাগ দেখান। একটা সময় একটি রিপোর্ট সামনে আসে, যেখানে বলা হয়, রোহিতর শর্মা ২০২৫ সাল মুম্বই ছাড়বেন।

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে অভিষেক নায়ারের সঙ্গে কথা বলেন রোহিত। যেখানে তিনি জানান, তিনি কোথাও যাবেন না এবং তিনি মন্দির বানিয়েছেন। এই মন্দির বলতে তিনি মুম্বই ইন্ডিয়ান্সকে বোঝাতে চেয়েছেন। কারণ একটা সময় এই রোহিতের নেতৃত্বেই মুম্বই ইন্ডিয়ান্স ছিল অপ্রতিরোধ্য। সেই দল এখন খেই হারিয়েছে। ফলে সফল দলের অধিনায়ক হিসেবে রোহিত কৃতিত্ব চাইতেই পারেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...