| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ২৫০-র বেশি ছয় মারার রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১১ ১৪:০৭:৫১
তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ২৫০-র বেশি ছয় মারার রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি

শুভমন গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শুক্র-রাতে আট নম্বরে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের (IPL) ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ওই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি এই মাইলস্টোন স্পর্শ করেছেন।

প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডে ভাগ বসিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এতদিন এবিডির নামে আইপিএলে ছিল ২১৫টি ছয়। তা এ বার স্পর্শ করে ফেললেন মাহি। আইপিএলের ইতিহাসে সর্বাধিক ছয়ের রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইলের। তাঁর ব্যাটে আইপিএলে এসেছে ৩৫৭টি ছয়। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে রোহিত শর্মা (২৭৬টি ছয়) ও বিরাট কোহলি (২৬৪টি ছয়)। এই তালিকায় চতুর্থ স্থানে এতদিন ছিলেন এবি ডি ভিলিয়ার্স। তাঁর ঝুলিতে রয়েছে ২৫১টি ছয়। এই তালিকার চতুর্থ স্থানে যুগ্মভাবে এ বার রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (২৫১টি ছয়)।

তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ২৫০-র বেশি ছয় মারার রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। অবশ্য মাহির রেকর্ডের দিন জিততে পারেনি চেন্নাই। সিএসকের বিরুদ্ধে শুভমন গিল ও সাই সুদর্শন দু’জনই সেঞ্চুরি করেন। সেই সুবাদে ৩ উইকেটে গুজরাট ২৩১ রান তোলে। জবাবে ৮ উইকেটে ১৯৬ রান তুলে থেমে যায় সিএসকে। যার ফলে ৩৫ রানে ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...