| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভাঙাগড়ার সব রেকর্ড দেখতেই অপেক্ষায় সাকিবপ্রেমীরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১১ ১২:৫২:০৮
ভাঙাগড়ার সব রেকর্ড দেখতেই অপেক্ষায় সাকিবপ্রেমীরা

নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব, দলে ফিরেই নতুন রেকর্ড গড়তে চললেন সাকিব আল হাসান। আগামী মাসেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে । আইসিসির এ বৈশ্বিক টুর্নামেন্ট বসছে ১ জুন থেকে। বাংলাদেশও জিম্বাবুয়ের সঙ্গে প্রস্তুতি শেষে উড়াল দেবে আমেরিকায়। কোনো সমস্যা না থাকলে এ বিশ্বকাপেও খেলবেন সাকিব, সেটি নিশ্চিত। তাই এবারের বিশ্বকাপে সাকিব খেললে নতুন এক কীর্তি গড়বেন। ৪৭ উইকেট নিয়ে একমাত্র সাকিব আল হাসানই বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। শুধু বাংলাদেশেই নন, সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপেরই সর্বোচ্চ উইকেটশিকারি। আর মাত্র ৩ ইউকেট পেলে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন তিনি। কারণ শীর্ষ ৫ উইকেটশিকারির তালিকায় সাকিব ছাড়া বাকি সবাই অবসর নিয়েছেন। বিশ্বকাপে খেলবেন, এমন ক্রিকেটারের মধ্যে সাকিবের পর আছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তালিকায় ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার উইকেট সংখ্যা ৩১টি। এদিকে সাকিব আরও একটি রেকর্ডের দ্বারপ্রান্তে। ২০০৭ থেকে ২০২৪—সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন সাকিব। আরও একজন ক্রিকেটার খেলেছেন, তিনি হচ্ছেন— ভারতের রোহিত শর্মা। এ দুজনই সমানসংখ্যক বিশ্বকাপ খেললেও রোহিতের ম্যাচ খেলার পরিমাণ বেশি। রোহিত শর্মা খেলেছেন ৩৯ ম্যাচ। রোহিতের পর সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সাকিব; ৩৬ ম্যাচ। এরপরে আছেন খেলেছেন ডেভিড ওয়ার্নার—৩৪ ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...