| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টস করে নতুন রেকর্ডের মালিক হলেন বাবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১১ ১২:২১:৩৮
টস করে নতুন রেকর্ডের মালিক হলেন বাবর

ডাবলিনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আয়াল্যান্ড। টস হেরে বাবর আজমের দল আগে ব্যাটিং করছে। এই ম্যাচে টস দিতে নেমেই রেকর্ড গড়লেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি সর্বোচ্চ ম্যাচ অধিনায়কত্ব করার এই কীর্তি গড়েছেন। এতদিন এই রেকর্ডটি দখলে ছিল সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের দখলে। এর মধ্যে পাকিস্তানকে তিনি ৭৭ ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন। যা আন্তর্জাতিক ফরম্যাটটিতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দেওয়ার রেকর্ড।

দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ ম্যাচ অধিনায়কত্ব করেছেন সাবেক অজি ওপেনার ফিঞ্চ। এ ছাড়া মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে ৭২, ইয়ন মরগান ইংল্যান্ডকে ৭২ এবং কেইন উইলিয়ামসন নিউজিল্যান্ডকে ৭১টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করার পাশাপাশি আরও একটি রেকর্ডে শীর্ষে আছেন বাবর। অধিনায়ক হিসেবে তিনি সর্বোচ্চ ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন। তার পরের অবস্থান ব্রায়ান মাসাবার। উগান্ডাকে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ ম্যাচ জিতিয়েছেন, তবে জয়ের শতাংশে মাসাবাই সবচেয়ে সফল। ৫৬ ম্যাচের মধ্যে তিনি ৭৮.৫৭ শতাংশ ম্যাচ জিতেছেন। এছাড়া আফগানিস্তানের হয়ে আসগর আফগান ৪২ (৫২) এবং ইয়ন মরগান ৪২ (৭২) ম্যাচে জিতিয়েছেন ইংল্যান্ডকে।

আয়াল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক। বিরাট কোহলির সমান ৩৮টি ফিফটি করেছেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ ফিফটির রেকর্ড। ৪৩ বলে ৮টি চার ও এক ছক্কায় ৫৭ রান করেছেন বাবর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...