মুস্তাফিজকে হারানোর ক্ষত ভোলার আগে নতুন করে বিপদে পড়ল ধোনির চেন্নাই
এবারের আইপিএলে শুরু থেকে দারুণ ফর্মে ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু আইপিএলে মাত্র ৯ ম্যাচ খেলে এবারের আইপিএলে শেষ করছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দেওয়া সময় শেষ হওয়ায় দেশে ফিরেছেন তিনি। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় বুমরার সমান উইকেট নিয়ে আইপিএল শেষ করেন।
কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এটা এবার অনেকটাই মিলে যাচ্ছে আইপিএল দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে। ছন্দে থাকা দলটির প্রথম ধাক্কা খায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে হারিয়ে। এখন প্লে অফ নিশ্চিত না হওয়ার বেশ চিন্তিত ধোনিরা। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ধোনির দল আছেন পয়েন্ট টেবিলের ৩য় স্থানে।
এমন গুরুত্বপূর্ণ সময়ে আবারও বড় ধাক্কা খেল আইপিএলের অন্যতম সফল দল। প্লে অফের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে পরের ম্যাচ গুলো অনেক গুরুত্বপূর্ন। আর এমন ম্যাচ গুলোর আগে বড় দুঃসংবাদ চোটের কারণে আইপিএল এ বছরের মত শেষ হল চেন্নাইয়ের আরেক তারকা বোলার পাথিরানার। বিবৃতিতে জানানো হয়েছে, হ্যামস্ট্রিং চোটের কারণে তাঁর আইপিএলের বাকি অংশে খেলা হচ্ছে না।
আর সামনে যেহেতু বিশ্বকাপ, তাই তাঁর চোট থেকে কাটিয়ে ওঠা জরুরি তাই তিনি দেশে ফিরে গেছেন। এবার আইপিএলে ৭.৬৮ গড়ে ছয় ম্যাচে ১৩ টি উইকেট নিয়েছেন তিনি। মুস্তাফিজুর রহমানের পর পাথিরানা কে হারিয়ে অনেক বিপদে পড়ল চেনাই সুপার কিংস। এমন অবস্থায় সুপার ফোর নিয়ে বেশ চিন্তায় তারা। আজ মঙ্গলবার চেন্নাইয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
