| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মুস্তাফিজের বিদায়ের পর কি হচ্ছে এসব চেন্নাই দলে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ০৭ ১২:১৬:১০
মুস্তাফিজের বিদায়ের পর কি হচ্ছে এসব চেন্নাই দলে

ইতোমধ্যে মুস্তাফিজ চলে আসাতে চেন্নাই অনেক বড় একটা ধাক্কা খেয়েছে এবারের আইপিএলে। সেই দুশ্চিন্তা কটিয়ে উঠতে গিয়ে হুচট খেতে হলো আবারও চেন্নাইকে। এবার সেই দুঃস্বপ্ন টাই যেনো শেষ পর্যন্ত সত্য হলো। ফিজের পর এখন মাথিশা পাথিরানার আইপিএল যাত্রা এবারের জন্য শেষ হয়ে গেল। ২০২৪ সালের টাটা আইপিএলে আর দেখা যাবে না শ্রীলঙ্কান এই দুদর্শ পেসারের অদ্ভুতুড়ে বোলিং অ্যাকশন। হ্যামস্ট্রিং চোটে পড়ে দেশে ফিরে গিয়েছিলেন মাথিশা পাথিরানা । সেখান থেকে আর চেন্নাই টিমে আসা হচ্ছে না বলে জানা গেছে এবং এরই মাধ্যমে চেন্নাই নিজেদের ডেথ ওভার স্পেশালিস্ট দুই আগুন জরানো বোলারদের হারাল।

এবার আইপিএল এর শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের পেস বোলিং লাইনআপ সাজানো হয়েছিল মুস্তাফিজুর রহমান এবং মাথিশা পাথিরানাকে নিয়ে। চিপাকে ঘরের মাঠে চেন্নাই যে দুর্গ গড়ে তুলেছিল গত ১৭ বছর ধরে, সেই দুর্গের প্রধান দুই অস্ত্র বা হাতিয়ার ছিলেন এই পেসার জুটি। মুস্তাফিজ গত ২ মে দেশে ফিরেছেন জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে। এরপরেই পাথিরানা পড়েন ইনজুরিতে।

১ মে চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন ফিজ। সেই ম্যাচেও ছিলেন না পাথিরানা। পরে জানা গেল ইন্জুরির কারণে নিজের দেশে ফিরেছেন তিনি। এবার নিজ দেশে বসেই টুইটে চেন্নাই সুপার কিংসকে চলতি বছরের জন্য বিদায় জানিয়ে দিলেন পাথিরানা।

সংক্ষিপ্ত এই টুইটে পাথিরানা লিখেছেন, ‘বিদায় নেয়াটা কঠিন, এখন চেন্নাইয়ের ড্রেসিংরুমে আইপিএল শিরোপা দেখাই আমার একমাত্র ইচ্ছা। চেন্নাই থেকে যে ভালোবাসা পেয়েছি, দল থেকে যে আশীর্বাদ পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...