| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

দ্রুততম সেঞ্চুরির ও আইপিএল মাতানোর পরও বিশ্বকাপ দলে জায়গা হলো না

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ০৭ ১১:৫৭:৩২
দ্রুততম সেঞ্চুরির ও আইপিএল মাতানোর পরও বিশ্বকাপ দলে জায়গা হলো না

গত বছর মাত্র ২৯ বলে শতক হাঁকিয়ে এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জেইক ফ্রেজার ম্যাগার্ক। চলমান আইপিলে তিনি ভালো ফর্মে আছেন। তিনি শুধু লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক নয় বরং ফ্রেজার আইপিএলেও এবার ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। তারপরও সুযোগ মেলেনি বিশ্বকাপ দলে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই ক্রিকেটার।

এবারের আইপিএলে ফ্রেজার দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ ম্যাচ খেলে তিনটিতেই ফিফটি তুলে নেন ফ্রেজার। এ ধরনের একজন হার্ডহিটার ব্যাটারকে কেন বিশ্বকাপে দলে নিল না অস্ট্রেলিয়া, তা নিয়ে হতবাক ক্রিকেট বিশ্ব। মূলত, আন্তর্জাতিক পর্যায়ে খেলার তেমন কোনো অভিজ্ঞতা না থাকায় তাকে দলে নেওয়া হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পান ২২ বছর বয়সী এই ব্যাটার। আজ মঙ্গলবার (৭ মে) ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে ফ্রেজারের বক্তব্য তুলে ধরে।

ঘরোয়া ক্রিকেট ও চলমান আইপিএলে ঝড়ো ব্যাটিং করে আলোচনায় আসা এই ক্রিকেটার বিশ্বকাপে সুযোগ না পাওয়া প্রসঙ্গে বলেন, ‘বিষয়টা নিয়ে আমি খুব বেশি ভাবিনি। আমার কাছে কখনও মনে হয়নি যে আমি এমন কিছু করেছি, যেটা আমাকে বিশ্বকাপ দলে সুযোগ পাইয়ে দিবে। আসলে আমি এখনও সেই জায়গায় নিজেকে নিতে পারিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং বিশ্বকাপের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে।’

আইপিএলে খেললেও এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি ফ্রেজারের। হুট করেই বিশ্বকাপের মতো মঞ্চে কাউকে এভাবে অভিষেক করিয়ে দিতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে, ভবিষ্যতে বড় তারকা হয়ে ওঠার সমস্ত গুনই তার মধ্যে রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...