| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রথম ম্যাচে ভাল করলেও একাদশে জায়গা হারাবেন সাইফুদ্দিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ০৪ ১৫:২০:২২
প্রথম ম্যাচে ভাল করলেও একাদশে জায়গা হারাবেন সাইফুদ্দিন

মুস্তাফিজ ফিরলে দলে আমার জায়গা হবে কি না জানি না অসহায়ের মতো বললেন পেসার সাইফ উদ্দিন। দীর্ঘ দেড় বছর পর জাতীয় দলে ফিরছেন সাইফুদ্দিন। জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচেই চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট।

প্রথম ম্যাচে ভাল বল করেও দলে তাঁর জায়গাটা এখনও অনিশ্চিত। সাইফুদ্দিন বলেন, কিছু ম্যাচ পর ফিরে আসছে ফিজ। হয়তো আমার দলে জায়গা না ও থাকতে পারে তবুও ভালো খেলেছি। তবে আর কিছু উইকেট নিতে পারলে ভালো হতো ইনশাল্লাহ। পরবর্তীতে আরও চারটি ম্যাচ আছে, সেখানে ভালো করতে হবে।

সাইফ উদ্দিন আরও বলেন, বিপিএলে এখানেই হাই স্কোরিং রান হয়েছে। এখন যদি এই সিরিজে ও হাই স্কোরিং রান হয়। তাহলে এটা টি টীয়েন্টি বিশ্বকাপে বাড়তি সুবিধা দেবে। বিশ্বকাপের আগে চরম প্রতিযোগিতা চলছে। আর বিশ্বকাপের একাদশে জায়গা করতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না বিন্দুমাত্র। সাইফ মনে করে ফিজের আইপিএল থেকে ফিরে এসে একাদশে যে সময় সুযোগ পাবেন আমি জায়গা হারাব। বিশ্বকাপেও হয়তো এমনই হতে পারে।

আপাতত পারফর্ম করা মোস্তাফিজ কিছুদিন থাকবেন বিশ্রামে সিরিজের শেষ ২ ম্যাচে ফিরতে পারেন একাদশে। মোস্তাফিজ একাদশে ফিরলেন শরিফুল তাসকিন এর পাশাপাশি দলে জায়গা হবে কি সাইফুদ্দিনের সে উত্তর জানা না থাকলেও দলে যতদিন সুযোগ পাবেন নিজের সেরাটা দিয়েছেন মোহাম্মদ সাইফ উদ্দিন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...