| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চেন্নাই থেকে ফেরার সময় একটি বিশেষ উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ০৩ ১৮:৫৯:২০
চেন্নাই থেকে ফেরার সময় একটি বিশেষ উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি

পাঞ্জাবের সাথে এ আসরের শেষ ম্যাচ টি খেলে ফেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এ আসরের বল হাতে শুরু থেকে জ্বলে উঠেছিলেন তিনি। ৯ ম্যাচে বুমরার সমান ১৪ উইকেট নিয়ে উকোনোমিতে পিছিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ২য় স্থানে আছেন তিনি। আজ থেকে বাংলাদেশের ঘরের মাঠে জিম্বাবিয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে। বিশ্বকাপে প্রস্তুতি হিসাবে ফিজকে দেশে ফিরিয়ে আনার সিধান্ত নিয়েছে বিসিবি।

পরনে কালো টি-শার্ট, প্যান্ট আর মাথায় কালো টুপি—কাল বিকেলে চেন্নাই থেকে ঢাকায় ফেরা মোস্তাফিজুর রহমানকে দেখে মনে হবে ‘ম্যান ইন ব্ল্যাক’, যিনি পরশুও ছিলেন পুরোই ‘হলুদ’। কেমন উপভোগ করলেন এবারের আইপিএল? মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন হলো?

‘সব ভালো’—বলেই সাদা টয়োটা ক্রাউনের ভেতর ঢুকে পড়লেন মোস্তাফিজ। গত কদিনে এই প্রতিবেদককেও ‘এখন কোনো সাক্ষাৎকার নয়’ বলে এড়িয়ে গেছেন। অথচ কত কিছু জানার ছিল তাঁর কাছ থেকে। বিশেষ করে মাহেন্দ্র সিং ধোনির সাহচর্য নিয়ে। ‘ধোনি মানুষটা অনেক ভালো। যে সময় প্রয়োজন, তখন কথা বলেন। যখন প্রয়োজন হয় না, বলেন না। অনেক সময় বাংলায় বলি, ভাই উত্তর দেন হিন্দিতে’—খোশগল্পের ফাঁকে ফিজের কাছে এভাবেই চিত্রায়িত হন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।

আসার দিনও ধোনি মুস্তাফিজকে তার সাক্ষরিত চেন্নাইয়ের জার্সি উপহার দিয়েছেন। আজ মূহুর্তে একটি ছবি শেয়ার করেছেন মুস্তাফিজ তার ফেরিফাইড ফেসবুক পেজে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...