| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের একাদশে, অভিষেক হচ্ছে আজ!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ০৩ ১৪:২৩:৫৫
রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের একাদশে, অভিষেক হচ্ছে আজ!

অনেক দিন ধরেই বাংলাদেশ সফরে আসছে না জিম্বাবুয়ে। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ আগে বছরে কয়েকবার অনুষ্ঠিত হলেও এখন আর দেখা যায় না। বাংলাদেশ তাদের অবস্থানের উন্নতি করলেও জিম্বাবুয়ে ক্রিকেট দল তাদের অবস্থান প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তবে দুই দেশের ক্রিকেট সম্পর্ক এখন আগের মতোই। বিশ্বকাপের পর জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হয়েছে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় ছিলেন তানজেদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে এই টুর্নামেন্টে নামতে পারে তিনি। আজ এই উদ্বোধনী ম্যাচেই আজ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যাপ পাবেন।

গত বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। পরে তিনি ১৫ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন যেখানে তিনি প্রায় ১৯ গড়ে ২৬৩ রান করেন। যেখানে তার পঞ্চাশ আছে। তবে দলে জায়গা এখনো পাকা হয়নি। তরুণ হিসেবে তার ব্যাটিং স্টাইল টিম ম্যানেজমেন্টকে আশা জাগিয়েছিল।

ওয়ানডে শেষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পান তামিম। সবকিছু ঠিক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক হতে পারবেন তিনি।

টিম ম্যানেজমেন্টের কাছে লিটনের সাথে ওপেন করার দুটি বিকল্প রয়েছে - তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। সম্প্রতি ডিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন ইমন। এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ রানের তালিকায় তার নাম রয়েছে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। বাংলাদেশের জার্সিতে ৩টি টি-টোয়েন্টিতে মোট ২৩ রান করেছেন তিনি। যদিও তিনি রাডারে আছেন, তবে প্রথম খেলায় তার শুরুর লাইনআপে থাকার কোন সম্ভাবনা নেই।

লিটনের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে তানজিদ তামিমকেই। সম্প্রতি ডিপিএলে ভালো করেছেন এই ওপেনারও। বিশেষ করে তার স্ট্রাইকরেট নজর কেড়েছে নির্বাচকদের। বেশিরভাগ ম্যাচেই ঝোড়ো ব্যাটিং করেছেন। যা টি-টোয়েন্টিতে একজন ওপেনারের থেকে সবমসয় প্রত্যাশা করে দল।

অবশ্য তানজিদ তামিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা, না থাকা নির্ভর করছে এই সিরিজের ওপর। এখানে ভালো করতে পারলে টিকে যেতে পারেন বিশ্বকাপ দলেও। তবে সৌম্য সরকার চোট কাটিয়ে ফিরলে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে ওপেনিংয়ে। সবমিলিয়ে আজ অভিষেক ক্যাপটা পেয়ে গেলেও দলে টিকে থাকতে বড় চ্যালেঞ্জ নিতে হবে তামিমকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...