| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল মুস্তাফিজের চেন্নাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ০১ ১২:০৯:১৬
পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল মুস্তাফিজের চেন্নাই

আইপিএলে আজ ৪৯ তম ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচের সাথে শেষ হবে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুরের আইপিএল যাত্রা। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে জিম্বাবুয়ের সাথে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য দেশে ফিরবেন কাটার মাস্টার।

বিশ্বকাপের দল ঘোষণার দিনই ব্যাট হাতে ব্যর্থ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। বড় ইনিংস খেলতে পারেননি সূর্যকুমার যাদবও। দলের ব্যাটিং ভরাডুবিতে পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। ৪ উইকেটের জয় তুলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।

এই জয়ে পয়েন্ট টেবিলে চেন্নাই সুপার কিংসকে টপকে তিনে উঠে এসেছে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া কেএল রাহুলের লখনৌ। একধাপ নিচে অর্থাৎ চারে নেমে গেছে মুস্তাফিজ-ধোনিদের দল।

জমে উঠেছে আইপিএলের প্লে-অফে যাওয়ার লড়াই। একমাত্র রাজস্থান রয়্যালস শীর্ষে নিজেদের জায়গা ধরে রেখেছে। কার্যত ধরাছোঁয়ার বাইরে তারা। বাকি সব দলের মধ্যে লড়াই হচ্ছে মূলত প্লে-অফের বাকি তিনটি জায়গা দখলের।

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের ৯ ম্যাচে আছে ১৬ পয়েন্ট। নেট রানরেট ০.৬৯৪। দ্বিতীয় স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১২। কেকেআরের নেট রানরেট (১.০৯৬) সব থেকে বেশি। মুম্বাইকে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে লখনৌ সুপার জায়ান্টস। তাদেরও পয়েন্ট ১২। তবে কেকেআরের থেকে এক ম্যাচ বেশি খেলেছেন কেএল রাহুলরা। তাদের নেট রানরেট ০.০৯৪।

পয়েন্ট তালিকায় চার, পাঁচ ও ছয় নম্বরে থাকা দলগুলোরও পয়েন্ট ১০। অশুধু নেট রান রেট আলাদা রেখেছে তাদের। চার নম্বরে চেন্নাই সুপার কিংস। তাদের নেট রানরেট ০.৮১০। পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ষষ্ঠ স্থানে দিল্লি ক্যাপিটালস।

সাত নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৮। নেট রানরেট -১.১১৩। পরের তিনটি দলের পয়েন্ট ৬। আট নম্বরে পাঞ্জাব কিংস। নবম স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট তালিকার একেবারে শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...