| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে শক্তিশালী দল ঘোষণা করল চেন্নাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ০১ ১০:৪৫:৪৮
পাঞ্জাবের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে শক্তিশালী দল ঘোষণা করল চেন্নাই

আইপিএল দল পেলেও একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে শুরু থেকেই অনেক আলোচনা ছিল। পাথিরানার ইনজুরির কারণে দলে সুযোগ পেলেও নিজের ফর্মে চেন্নাই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাট মাস্টার মুস্তাফিজুর রহমান।

আজ ১ মে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৪৯ তম ম্যাচে মুস্তাফিজের চেন্নাইয়ের মুখোমুখি হবে পাঞ্জাব। এই ম্যাচ দিয়েই শেষ হবে মুস্তাফিজের আইপিএল মৌসুম। তিনি এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন যা দ্বিতীয় সর্বোচ্চ এবং আজ যদি তিনি মাত্র একটি উইকেট নেন তবে শীর্ষস্থানে ফিরে আসবেন। তবে নিজ দেশে ফিরলে তিনি এই স্থানে থাকতে পারবেন না। টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। বিশ্বকাপের জন্য ফিজকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এবারের আইপিএলে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান শুরু থেকেই জ্বলে উঠেছিলেন। প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি। এবারের আইপিএলে অন্য যেকোনো দলের চেয়ে মুস্তাফিজকে বেশি সম্মান দিয়েছে ধোনির চেন্নাই দল। এ কারণেই বলা যায় ফিজের দেশে ফেরা নিয়ে খুশি নন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। চেন্নাইয়ে ফাইনাল দেখার অপেক্ষায় বাংলাদেশসহ চেন্নাইয়ের দর্শকরা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়েছে চেন্নাই পাঞ্জাব। চেন্নাই জিতেছে ১৫ ম্যাচে এবং পাঞ্জাব জিতেছে ১৩ ম্যাচে। এই ম্যাচটি চেন্নাইয়ের জন্য আরও গুরুত্বপূর্ণ। কারণ চেন্নাই ৯ ম্যাচ, ৫ জয় এবং ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে রয়েছে। সুপার ফোর নিশ্চিত করতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই চেন্নাইয়ের।

ম্যাচ সময় - ১ মে রাত ৮ টা (বাংলাদেশ সময়)

চেন্নাই একাদশ- ড্যারিল মিচেল, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, মইন আলি, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...