৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করল জিম্বাবুয়ে
চলতি মাসের শেষ দিকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। তবে বলা যায় কিছুটা চমক দিয়েই দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
নিজেদের স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তবে নতুন মুখও রয়েছে, অভিষেকের অপেক্ষায় থাকা জনাথন ক্যাম্পবেলকে তাদিওয়ানাশে মারুমনি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ফারাজ আকরাম, যিনি শ্রীলঙ্কার শেষ সিরিজে দলে ছিলেন না, তাকে ফিরিয়ে আনা হয়েছে।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শেরে বাংলায়। দুই দলের মধ্যকার ম্যাচটি শুরু হবে ৩ মে। বাকি দুটি ম্যাচ হবে চট্টগ্রামে ৫ ও ৭ মে। মিরপুরে ১০ ও ১২ মে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই রাউন্ড অনুষ্ঠিত হবে।
সিকান্দার রাজার দলে বর্তমানে স্থায়ী প্রধান কোচ নেই। তাই এই আসন্ন রাউন্ডের জন্য দলের অন্তর্বর্তীকালীন কোচ হবেন স্টুয়ার্ট মাতসিকেনায়ার।
জিম্বাবুয়ে দল- সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, বেনেট ব্রায়ান, রায়ান বার্ল, জনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
