| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাথুরু-নির্বাচক প্যানেল বিশেষ বৈঠক শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল চূড়ান্ত করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ২৩ ১৪:৩৬:১০
হাথুরু-নির্বাচক প্যানেল বিশেষ বৈঠক শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল চূড়ান্ত করলো বিসিবি

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ঢাকায় ফিরতে শুরু করেছেন জাতীয় দলের বিদেশি কোচরা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে এসেছেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। সোমবার (২২ এপ্রিল) বিসিবির দলে যোগ দিয়েছেন লেগস্পিন কোচ মোশতাক আহমেদও।

জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে জরুরি বৈঠকে অংশ নেন টাইগারদের কোচ হাথুরুসিংহে। সোমবার তিনি গাজীর প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপুসহ আরও দুই নির্বাচক হানান সরকার ও আবদুল রাজ্জাকের সঙ্গে বৈঠক করেন। জরুরি বৈঠকে জিম্বাবুয়ের আসন্ন সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আলোচনা হয়। জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড প্রস্তুত এবং খুব শীঘ্রই বিসিবি ঘোষণা করবে।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেললেও প্রথমে তিনটি টি-টোয়েন্টি দল ঘোষণা করা হবে। মিরপুর শ্রীবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাকি দুই ম্যাচের স্কোয়াড পরবর্তীতে ঘোষণা করা হতে পারে। দল ঘোষণা করলেও স্কিল ক্যাম্প কবে হবে তা ঠিক করবেন কোচ।

সিরিজের জন্য জিম্বাবুয়ের লাইনআপে বড় কোনো চমক থাকার সম্ভাবনা নেই। আগামী বিশ্বকাপে যারা খেলবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এর আগে জাতীয় দলের নির্বাচক হানান সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আসন্ন সিরিজের জন্য এই সপ্তাহের মধ্যেই স্কোয়াড হস্তান্তর করা হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যে চূড়ান্ত স্কোয়াড যেমন হতে পারে:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমদুউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, শেখ মাহেদী ও শামীম পাটোয়ারী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...