| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে পাওয়ারপ্লেতে ৬ ওভারে হল ১২৫ রান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ২০ ২১:০৫:৪৩
আইপিএলে পাওয়ারপ্লেতে ৬ ওভারে হল ১২৫ রান

আইপিএলে প্রথমে ব্যাট করতে নেমে দ্রুততম শতকের রেকর্ডটা আগেই নিজেদের করে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আসরের ৮ম ম্যাচে অভিষেক শর্মাকে নিয়ে ট্রাভিস হেড গড়েছিলেন সেই রেকর্ড। সাত ওভার শেষে শততম রান ছুঁয়েছিল হায়দরাবাদ। এবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ল ড্যানিয়েল ভেট্টরির দল।

দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ অরুণ জেটলিতে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা ৫ ওভারেই স্পর্ষ করলেন শত রানের মাইলফলক। এর আগে ৬ ওভারে ১০৫ রান সংগ্রহ করেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১৭ আসরে দ্রুততম শতক এবং পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের এই রেকর্ড গড়েছিল কেকেআর।

আজ সেটা ভাঙলেন হায়দরাবাদের দুই ওপেনার। শুধু তাইই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি রানের নতুন রেকর্ডও গড়ে ফেলেছে তারা। আইপিএলের ৩৫তম ম্যাচে এসে ৬ ওভারে তাদের সংগ্রহ ১২৫ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...