| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরলেন তামিম, বাদ পড়লেন যে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ১৭ ১৭:২৮:৩০
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরলেন তামিম, বাদ পড়লেন যে

আর মাত্র দেড় মাসের মধ্যে শুরু হবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের মৌসুম। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এটি ১ লা জুন শুরু হয় এবং ২৯ শে জুন শেষ হয়। আগামী ৭ জুন শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগাররা।

১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ জুন নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন বাংলাদেশ দল কেমন পারফর্ম করবে। তবে আজ আমরা কথা বলব বিশ্বকাপ স্কোয়াডে কে চমক থাকবে আর কাকে বাদ দেওয়া হবে।

সবচেয়ে বড় চমক হতে পারে তামিম ইকবালের ফেরা। যতদূর জানা গেছে, অধিনায়ক নাজম হোসেন শান্ত থেকে শুরু করে বিসিবি সভাপতি, তামিম টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফিরতে চান। তাই তিনি হাথুরুকে তামিমের সঙ্গে কথা বলতে বলেন। বিষয়টি নজরদারি করছেন বিসিবি চেয়ারম্যান নাজমুল হোসেন বাবুন। তাই শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিম যোগ দিলে বড় চমক হবে।

তবে তামিম আসলে কপাল পুড়তে পারে যাদের সেইটা নিয়ে আলোচনা করা যাক। এখানে বাদ পড়ে যেতে পারেন তানজিদ হাসান তামিম। কেননা তাকে ব্যাক আপ ওপেনার হিসেবে পরিকল্পনা করা হচ্ছিল। যদি তামিম বিশ্বকাপ স্কোয়াডে চলে আসে তাহলে তো আর ব্যাক আপ ওপেনারের প্রয়োজন নাই। কেননা তখন তামিমের সাথে আরো দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস থাকবেন।

আর বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাবে না আরও দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। বাদ পড়বেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। কেননা তাকে আর টি-টোয়েন্টি পরিকল্পনাতে রাখা হয়নি। স্পিনার নাসুম আহমেদও বাদ পড়বেন এইটা নিশ্চিত। এছড়াও পেসার তানজিম হাসান সাকিবও বাদ পড়বেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...