| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ১৬ ২০:৪৫:০১
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আসন্ন সিরিজের জন্য আজ (মঙ্গলবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দলে নতুন ডাক পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি। নেগারা সুলতানা জ্যোতি সিরিজের সবগুলো ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে।

তার আগে ২৩ এপ্রিল সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় মেয়েরা। বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৮ এপ্রিল। সিরিজের প্রথম ও শেষ দুটি ম্যাচ হবে দিবারাত্রির। এছাড়া তৃতীয় ও চতুর্থ ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

এই সফরে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় মেয়েরা। ২০১৪ সালে প্রথম সফরে ভারত ৩-০ জিতেছিল। গত বছরের জুলাইয়ে ২য় সফরে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। আসন্ন সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে সফরকারীরা। ভারতীয় দলে দুই নতুন মুখ। তারা হলেন আশা সুভান্না ও সজানা সজীবন। এছাড়া দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা প্যাটেল ও দয়ালান হেমলতা।

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে দুই ফরম্যাটে বাজে দুটি সিরিজ খেলেছে জ্যোতির দল। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান মেয়েদের কাছে তারা পাত্তাই পায়নি। তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সিরিজেই স্বাগতিকরা ধবলধোলাই হয়েছিল। তবে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ দিয়ে নতুন করে শুরুর প্রত্যাশা টাইগ্রেসদের।

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...