| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হাথুরুসিংহেকে নিয়ে ছড়ানো ‘গুঞ্জন’ সত্য নাকি মিথ্যা জানিয়ে দিল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ১৬ ১১:০৯:৪০
হাথুরুসিংহেকে নিয়ে ছড়ানো ‘গুঞ্জন’ সত্য নাকি মিথ্যা জানিয়ে দিল বিসিবি

জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঈদের ছুটিতে ঢাকায় ফিরবেন না বলে গুঞ্জন রয়েছে। বিষয়টি অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে হাথুরুসিংহে ঢাকায় ফিরবেন না এমন গুঞ্জন সত্য নয় বলে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট ব্যবস্থাপনা বিভাগ। জাতীয় কোচ কবে ঢাকায় ফিরবেন বলেও জানিয়েছেন তারা।

বিসিবি সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের আগে ২১ এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ দেখে তারা যাবেন চট্টগ্রাম ম্যাচ ভেন্যুতে।

জানা গেছে, ২৬ এপ্রিল থেকে ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের ক্যাম্প শুরু করার পরিকল্পনা করছেন হাথুরুসিংহে। ৩ মে থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। উপকূলীয় নগরীতে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দুই দল। শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বিসিবির অভিযোগ, হাথুরুসিংহেকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। এই পরিস্থিতি তৈরির পেছনে কয়েকজন পরিচালক পরোক্ষে ইন্ধন জোগাতে পারেন বলে মনে করা হয়। হাথুরুসিংহে সরাসরি বিসিবি সভাপতির নির্দেশনা মতো কাজ করেন। বোর্ড সভাপতির পরামর্শ নিয়েই ক্রিকেটারদের ছুটি দেওয়া, সহকর্মীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন হাথুরু। জাতীয় দলের প্রধান কোচের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলেও প্রকাশ্যে কেউই কথা বলেন না।

সূত্র - সমকাল

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...