| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে সিরিজের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করল ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ১৬ ০৯:৩৫:১৫
বাংলাদেশে সিরিজের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করল ভারত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সোমবার সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে।

এই সিরিজের জন্য ভারতীয় দলে রয়েছে দুই নতুন মুখ। তারা হলেন আশা সুবহানা ও সাজনা সজীবন। এছাড়াও, শ্রেয়াঙ্কা প্যাটেল এবং দয়ালান হেমলতা দুই বছর পর দলে ফিরেছেন। এই ম্যাচ খেলতে ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারতীয় মেয়েরা। সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচ দিবারাত্রির খেলা। এছাড়া তৃতীয় ও চতুর্থ ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

সিরিজের প্রথম ম্যাচ হবে ২৮ এপ্রিল। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। এই সফরে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় মেয়েরা। ২০১৪ সালে প্রথম সফরে ভারত ৩-০ জিতেছিল। গত বছরের জুলাইয়ে ফাইনাল রাউন্ডে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

ভারতের স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...