| ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ছেন বাংলাদেশে যেসব তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ১৫ ২১:৪০:৪২
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ছেন বাংলাদেশে যেসব তারকা ক্রিকেটার

আর মাত্র তিন মাস পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো আগামী বিশ্বকাপে ২০টি দল অংশ নেবে। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এই মৌসুমটি ১ জুন শুরু হবে এবং ২৯ জুন শেষ হবে। এরই মধ্যে শুরু হয় দলের পরিকল্পনা। বিশ্বকাপ দলে কে জায়গা পাবে তা নিয়ে ভাবছেন ভক্তরা। তবে আজ আমরা বলব বিশ্বকাপ দল থেকে কারা বাদ পড়বে।

প্রথমটি হল মি’রাজ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়বেন তিনি। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের কোনো পরিকল্পনা নেই। টিম ম্যানেজমেন্ট এর আগে তাকে বিশ্বকাপের দলে না রাখার পরিকল্পনা করেছিল। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়ক নিযুক্ত হওয়ার পরও তিনি কোনো ম্যাচ খেলেননি। ক্যাপ্টেন নাজম হোসেন শান্ত এ বিষয়ে কিছু বলেননি। আবারও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না। তাই এটা সম্ভব যে দীর্ঘদিন টি-টোয়েন্টি দলের বাইরে থাকা ক্রিকেটার হঠাৎ করে দলে নাও থাকবেন।

রিজার্ভ ওপেনিং পজিশন থেকে বাদ পড়বেন নাঈম শেখ ও এনামুল হক বিজয়। তাদের জায়গায় খেলবেন তরুণ ওপেনার তানজেদ তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচে তিনি ব্যাটসম্যান হিসেবে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। তাছাড়া বিপিএলেও দারুণ পারফর্ম করেছেন এই ব্যাটসম্যান। তাই টিম ম্যানেজমেন্ট চায় লিটন ও সৌম্য সরকারের সঙ্গে তামিমকে রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখতে।

পেসারদের বিভাগ থেকে বাদ পড়বেন তানজিম সাকিব ও হাসান মাহমুদ। তাদের জায়গাতে দেখা যাবে সাইফউদ্দিনকে। কেননা বিপিএল থেকে ডিপিএলে এখন পর্যন্ত দারুন বোলিং করছেন এই পেসার। তার সাথে ব্যাটিং কথা বলছে তার পক্ষে। তাই এক পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তাকে দলে চায় টিম ম্যানেজমেন্ট। তাহলে বিশ্বকাপের স্কোয়াডে শরিফুল ইসলাম, তাসকিন, মুস্তাফিজের সাথে দেখা যাবে সাইফউদ্দিনকে।

তাছাড়াও মিডল অর্ডার থেকে বাদ পড়বেন আফিফ হোসেন ও শামীম হোসের পাটোয়ারী। টিম ম্যানেজমেন্টর পছন্দের ক্রিকেটাররা যদি ইনজুরিতে না পড়ে তাহলে এরা বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাবে না। কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লো এদের কপাল খুলতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...