ব্রেকিং নিউজ ; আইপিএলে বাড়ল মুস্তাফিজের সময়
আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে। ৩০ এপ্রিল পর্যন্ত খেলোয়াড়কে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি। এবার তার এনওসি বাড়ানো হয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালক জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।
এক দিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে বিসিবি। ১ মে চেন্নাই-পাঞ্জাব ম্যাচে সবকিছু ঠিকঠাক থাকলে, ফিজ সেই ম্যাচটি খেলবেন এবং ২ মে পরের দিন বাংলাদেশে ফিরবেন। জালাল ইউনুস জানান, ছুটি একদিন বাড়ানো হয়েছে। ১ তারিখে তার একটি ম্যাচ আছে, সে পরের দিন দেশে আসবে আসবে।'
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলার পরিকল্পনা করেছিল বিসিবি। তাই পুরো আইপিএল মৌসুমের জন্য মুস্তাজিকে এনওসি দেয়নি বোর্ড। ৩ মে থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
এদিকে আইপিএলের চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি।
পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। আর তৃতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৪৭ রান দিয়ে শিকার করেন এক উইকেট।
আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছেন এই পেসার। ওভার প্রতি রান খরচ করেছেন ৯ এর একটু বেশি। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীর তালিকায় তিনে আছেন এই বাঁহাতি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
