| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ১৩ ১৮:০৬:০৬
আবারও দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ

জাসপ্রীত বুমরাহ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টুডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছেন । তিনি ৪ ওভার বল করেন এবং ২১ রান খরচায় ৫ উইকেট নেন। ভারতীয় তারকা বর্তমান আইপিএলে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকার শীর্ষে রয়েছেন।

রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল বেগুনি ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন এবং বুমরাহ শীর্ষে উঠেছেন। তবে বুমরাহর মতো চাহালেরও ৫ ম্যাচে ১০ উইকেট। তবে ইকোনমি রেটের মুম্বাইয়ের এই পেসার চাহালকে পিছিয়ে দিয়েছেন। বুমরাহের ইকোনমি রেট ৫.৯৫। সেরা বোলিং ফিগার ২১/৫।

অন্যদিকে চাহালের ইকোনমি রেট ৭.৩৩। সেরা বোলিং ফিগার ১১/৩। চেন্নাই সুপার কিংসের টাইগার খেলোয়াড় মুস্তাফিজুর রহমান চলতি মৌসুমের শুরুতে বেশ কয়েকদিন বেগুনি ক্যাপ পরেছিলেন। শিকারীর দৌড়ে তৃতীয় স্থানে নেমে গেছেন মুস্তাফিজ । তবে এক ম্যাচ কম খেলেছেন তিনি। এই সিএসকে পেসার ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। ফিজের ইকোনমি রেট ৮.০০। তার সেরা বোলিং পরিসংখ্যান ২৯/৪।

এছাড়া সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন পাঞ্জাব কিংসের আরশদীপ সিং। ৫ ম্যাচ খেলে মোট উইকেট সংখ্যা এখন ৮। ইকোনমি রেট ৮.৭২। সেরা বোলিং ফিগার ২৯/৪। তালিকার পাঁচ নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্সের মোহিত শর্মা। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচে মোট ৮ উইকেট নিয়েছেন মোহিত।

আর্শদীপের সমান উইকেট পেলেও, তার চেয়ে ইকোনমি রেটে মোহিত পিছিয়ে থাকায় পাঁচে রয়েছেন। মোহিতের ইকোনমি রেট ৯.৩৯। সেরা বোলিং ফিগার ২৫/৩। মুম্বই ইন্ডিয়ান্সের জেরাল্ড কোয়েটজিরও ৮ উইকেট রয়েছে। তবে তিনি ইকোনমি রেটে পিছিয়ে ছয়ে রয়েছেন। কোয়েটজির ইকোনমি রেট ১০.৫৯। সেরা বোলিং ফিগার ৩৪/৪।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। প্রথম ম্যাচে হারের ...