| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আইপিএলে যেখানে সবাইকে হারিয়ে রেকর্ড করলেন মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ০৯ ২১:৫৬:০৫
আইপিএলে যেখানে সবাইকে হারিয়ে রেকর্ড করলেন মুস্তাফিজ

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে অপ্রতিরোধ্য মুস্তাফিজুর রহমান। এই বাংলাদেশি খেলোয়াড় এই মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছিলেন। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন এই টাইগার পেসার।

এই দুই উইকেট নিয়ে আবারও পার্প্স ক্যাপ ফিরে পেলেন ফিজ। প্রতিটি খেলায় রান রোধ করার পাশাপাশি, ফিজ দলের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। বিশেষ করে ডেট ওভারে এই খেলোয়াড় বিভিন্ন ধরনের বোলিং করতে জানেন। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিটি ম্যাচেই প্রভাব ফেলছেন ফিজ।

গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ডেথ ওভারে দুই ওভার বল করেছিলেন টাইগার। ১৮তম ওভারে আন্দ্রে রাসেলকে দারুণভাবে পরাস্ত করেন। শেষ ওভারে তিনি মাত্র এক রানে দুই উইকেট নেন। বর্তমান আইপিএলে মুস্তাফার চেয়ে ডেট ওভারে আর কোনো খেলোয়াড় এত বেশি ডট বল করেননি। মোট ২৩ টি ডট বলে করেন ফিজ। তার ধারে কাছে কেউ নেই। তালিকার দ্বিতীয় স্থানে আছেন আফগান খেলোয়াড় নবীন হক, ১৪ টি ডট বল করেছেন। মোহিত শর্মা, তুষার দেশপান্ডে এবং তিন নম্বরে থাকা মহম্মদ সিরাজ ১২ টি করে ডট বল করেন।

আইপিএলের চলতি আসরে ডেথ ওভারে (১৬ - ২০) ত্রাস ছড়াচ্ছেন দ্য ফিজ। শেষের চার ওভারে সর্বোচ্চ উইকেটশিকারী বাংলাদেশের এই পেসার। পেয়েছেন চার উইকেট। সমান উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ও মোহিত শর্মা। তবে এদের দুজনের তুলনায় ইকোনমিতে অনেকটাই এগিয়ে ফিজ।

আসরে কমপক্ষে ৫ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে ইকোনমি রেটে মুস্তাফিজ দ্বিতীয়। শেষের চার ওভারে বল করেছেন মোটে ৮ ইকোনমিতে। তারচেয়ে ভাল ইকোনমি কেবল আভেশ খানের। ৭.৩৩ ইকোনমিতে বল করেছেন আভেশ। সবমিলিয়ে ডেথ ওভারে ফিজ এবারের আসরে ৪৮ বল করে রান দিয়েছেন মোটে ৬৪। পেয়েছেন ৪ উইকেট। ইকোনমি রেট ৮ আর প্রতি ১৬ রানের বিনিময়ে পেয়েছেন একটি করে উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...