| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাবর-রিজওয়ানদের কোচ খুঁজে পেল পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ০৬ ২২:০৮:০৩
বাবর-রিজওয়ানদের কোচ খুঁজে পেল পাকিস্তান

অবশেষে স্থায়ী কোচের সন্ধান পেয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেশ কিছুদিন ধরেই বাবর-রিজওয়ানের জন্য স্থায়ী কোচ খুঁজছিল। পিসিবি সাদা এবং লাল বলের জন্য আলাদা কোচ নিয়োগ করেছে, জাতীয় মিডিয়া জিও টিভি প্রকাশ করেছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পিসিবি প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ওপেনার গ্যারি কার্স্টেন এবং প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পিকে জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সাদা বল, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কার্স্টেন। টেস্ট ফরম্যাটে দলের কোচের দায়িত্ব পালন করবেন গিলেস্পি। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের নভেম্বরে পিসিবি রদবদলের পর মিকি আর্থার, গ্রান্ট ব্র্যাডবার্ন এবং অ্যান্ড্রু পুটিককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে এই তিন কোচ তাদের পদ ছেড়ে দিলে পিসিবি নতুন কোচ নিয়োগের ঘোষণা দেয়। পিসিবি নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী প্রধান কোচের পদও তালিকাভুক্ত করেছে।

কোচ হিসেবে কারস্টেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতান। বর্তমানে আইপিএলে গুজরাট টাইটানসের ‘মেন্টর’ এর দায়িত্ব পালন করছেন তিনি। অন্যদিকে, গিলেস্পি ইয়র্কশায়ারকে ২০১৪ ও ২০১৫ সালে দুইবার শিরোপা জিতিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...