| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের জন্য আমেরিকার ভিসার আবেদন করলেন ২৩ সদস্যের ক্রিকেটার যারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ০৪ ১৭:৪৭:৪৪
বিশ্বকাপের জন্য আমেরিকার ভিসার আবেদন করলেন ২৩ সদস্যের ক্রিকেটার যারা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝখানে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আজ (বৃহস্পতিবার) বিকেলে অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে মার্কিন দূতাবাস পরিদর্শন করেন ফিজ। সেখানে ফিঙ্গারপ্রিন্টের কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।

২৩ জন ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের ১২ জন সদস্য ভিসার জন্য তাদের আঙুলের ছাপ জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল।

জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসর বসবে আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। তবে বিশ্বকাপের আগে মে মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে যেতে হবে টাইগারদের।

ভিসার জন্য আবেদন করা ক্রিকেটাররা হলেন-

নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও আলিস আল ইসলাম।

এ ছাড়া আগে থেকে কয়েকজন ক্রিকেটারের ভিসা থাকায় যেতে হয়নি দূতাবাসে। তারা হলেন- সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও এনামুল হক বিজয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...