| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভিসা প্রসেসিংয়ে মার্কিন দূতাবাসে মুস্তাফিজ, যানা গেল আইপিএলে ফিরবেন কখন!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ০৪ ১৪:৪০:৩৮
ভিসা প্রসেসিংয়ে মার্কিন দূতাবাসে মুস্তাফিজ, যানা গেল আইপিএলে ফিরবেন কখন!

জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসর বসবে আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আমেরিকায় খেলার সময় দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আজ মার্কিন দূতাবাসে গিয়েছিলেন ক্রিকেটাররা। সেখানে ফিঙ্গারপ্রিন্টের কাজ শেষ হবে বলে জানা গেছে।

এ কারণে আজ সকালে ক্রিকেটাররা মিরপুরে জড়ো হওয়ার পর দলটি বাসে করে বারিধারায় মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা দেয়। বিসিবি মূলত বিশ্বকাপ নিয়ে চিন্তাভাবনা করে ক্রিকেটারদের বায়োমেট্রিক ডেটা সম্পন্ন করে। এমনটাই জানিয়েছেন বিসিবির নির্বাচক আবদুল রাজ্জাক।

এদিন আমেরিকার ভিসা সম্পন্ন করার জন্য দেখা গিয়েছে আলিস আল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ,তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, তানজিদ তামিম, শরিফুল ইসলাম, তাওহীদ হদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, জাকির হাসান, জাকের আলী, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনদের।

এদিকে, আমেরিকার ভিসা থাকায় নতুন করে করতে হচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিন, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও সৌম্য সরকারদের। এ ছাড়া দলের সঙ্গে টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফদেরও দেখা গিয়েছে। সবমিলিয়ে আজ ২২ ক্রিকেটার ফিঙ্গারপ্রিন্ট দেবেন বলে জানা গিয়েছে।

ভিসা প্রসেসিংয়ের কাজ আজ শেষ হওয়া পর পরই বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ছাড়ার কথা আছে ফিজের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...