| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার তাসকিনের বলে মাথায় আঘাত হাসপাতালে ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ৩০ ১৪:১৮:১৬
এবার তাসকিনের বলে মাথায় আঘাত হাসপাতালে ক্রিকেটার

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে তাসকিন আহমেদের বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন গাজী গ্রুপের ব্যাটার আল-আমিন জুনিয়র। পরে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। তার আঘাতের তীব্রতা নির্ণয়ের জন্য সিটি স্ক্যান করা হবে বলে জানা গেছে।

আজ (শনিবার) বিকেএসপির তিন নম্বর মাঠে ডিপিএলের ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও গাজী গ্রুপ। ম্যাচের এক পর্যায়ে গাজী গ্রুপের হয়ে ব্যাটিংয়ে থাকা আল-আমিনের উদ্দেশে বল করেন তাসকিন। তার হালকা লাফিয়ে ওঠা বলটি আল-আমিন ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ তিনি, বল সোজা আঘাত করে তার মাথায়। এরপর মাটিতে হাঁটু গেড়ে বসে যান আল-আমিন, প্রতিপক্ষ ফিল্ডাররা দৌড়ে এসে অবস্থা বোঝার চেষ্টা করেছেন।

কিছুক্ষণ পরে সতীর্থদের সহায়তায় মাঠ ছেড়ে যান তিনি। আপাতদৃষ্টিতে আল-আমিনকে সুস্থ মনে হলেও, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে সিটি স্ক্যানের পর তার চোটের সর্বশেষ অবস্থা জানা যাবে।

বিস্তারিত আসছে…

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...