| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পার্পল ক্যাপ নিজের দখলে নিয়ে মুখ খুললেন মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২৯ ২২:০০:০০
পার্পল ক্যাপ নিজের দখলে নিয়ে মুখ খুললেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল), মৌসুমের সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়ায়ের বেগুনি ক্যাপ পরেন। বিশেষ এই ক্যাপ্টেনের মালিক এখন মুস্তাফিজুর রহমান। বেগুনি টুপি নিজের কাছে রাখতে পেরে বেশ উচ্ছ্বসিত এই বাংলাদেশি ক্রিকেটার।

টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই খেলেছেন ফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে নতুন বলে অবোধ্য হয়ে পড়েন এই বোলার। নিজের প্রথম দুই ওভারেই নেন ৪ উইকেট। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন বাঁহাতি।

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে আসরে ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে এখন সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি এই পেসার।

সামাজিক যোগাযোগমাধ্যমে পার্পল ক্যাপ নিয়ে মুস্তাফিজ লিখেছেন, 'পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখবো। আপনাদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ, চির কৃতজ্ঞ।

আসরে এখনও বেশ কিছু ম্যাচ বাকি। শুরুর এই ফর্ম ধরে রাখতে পারলে শেষ পর্যন্ত পার্পল ক্যাপটা নিজের কাছে রাখতে পারবেন। আসর শেষে যার নামের পাশে সর্বোচ্চ উইকেট থাকবে, তিনিই জিতবেন বিশেষ এই ক্যাপ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...