| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ বাঁচাতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন টাইগারদের চূড়ান্ত একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২৯ ২১:২০:৩৫
সিরিজ বাঁচাতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন টাইগারদের চূড়ান্ত একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। ৩২৮ রানের বিশাল হারের পর দ্বিতীয় টেস্টে মাঠে নামবে টাইগাররা। আগামীকাল শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে এই ম্যাচ।

গত বছরের এপ্রিলে সাদা জার্সিতে সর্বশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর তাকে লাল বলের ক্রিকেটে দেখা যায়নি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে সাদা বলে দলে ফিরলেন সাবেক অধিনায়ক। এই বহুমুখী খেলোয়াড়কে দলে ফিরে পেয়ে পোথোস আনন্দিত।

তিনি বলেন, বিশ্বের সেরা অলরাউন্ডার এক বছর পর টেস্টে ফিরছেন। সাকিবের মতো খেলোয়াড় পাওয়া যে কোনো দলই ভাগ্যবান। সাকিবকে স্বাগতম, যখন সে ড্রেসিংরুমে থাকে তখন সব সময়ই দারুণ লাগে। তার অনেক অভিজ্ঞতা আছে, এবং যখনই সে দলে ফিরে আসে, সবাই তার কাছ থেকে শিখতে পারে।

‘তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’-যোগ করেন পোথাস।এদিকে লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা সাকিবের ফেরা নিয়ে বলেন, ‘আসলে এটা নিয়ে ম্যাচের পর কথা বলতে পারব। ম্যাচের আগে বলতে পারছি না।

এদিকে শ্রীলঙ্কা দলের টপ অর্ডার নিয়ে ধনঞ্জয়া বলেন, ‘আসলে সবাই প্রতিদিন রান করবে না। আমার মনে হয় যদি টপ অর্ডার ভালো করতে পারে তাহলে আমার এই ম্যাচে ব্যাট করতে হবে না। তারা কেবল এক ম্যাচেই তো খারাপ করল। আগের ম্যাচগুলোয় তো ভালোই করেছে। আমার তাদের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা এই ম্যাচে ভালো করবে বলেই আমার বিশ্বাস।’

এছাড়া দলের বোলারদের উপর আস্থা রাখছেন ধনঞ্জয়া, ‘আমাদের পেসাররাই আগের ম্যাচে ২০ উইকেট তুলেছে। স্পিনাররা এই ম্যাচে ভূমিকা রাখতে পারে। এর ফলে পেসারদের কাজ সহজ হয়ে যাবে। ফলে স্পিনার পেসাররা মিলে ভাগাভাগি করে উইকেট তুলতে পারবে।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা।

একনজরে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...