| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বের অন্যতম সেরা কোচ হলেন হাথুরুসিংহে!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২৯ ১৬:৫৭:০৮
বিশ্বের অন্যতম সেরা কোচ হলেন হাথুরুসিংহে!

বাংলাদেশের মাটিতে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। দুই দলের আর মাত্র একটি টেস্ট বাকি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ৩০ মার্চ। চট্টগ্রাম টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়া যাবেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।অর্থাৎ শেষ ম্যাচে দলের সঙ্গে থাকবেন না লঙ্কান কোচ।

ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অংশ নেবেন না টাইগারদের কোচ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সহকারী কোচ নিক পাঠাস জানান, চট্টগ্রাম টেস্টে হাথুরুকে মিস করবে বাংলাদেশ।

তিনি বলেন, “হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচদের একজন। চট্টগ্রাম টেস্টে তাকে মিস করেছি। তিনি কোচিং স্টাফসহ সবার জন্য একটি দুর্দান্ত পরিবেশ তৈরি করেছিলেন। এখানে যিনি দায়িত্ব নেবেন তিনিই চালিয়ে যেতে চাইবেন।

গত বছরের এপ্রিলে সর্বশেষ সাদা পোশাকে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি তাকে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে আবারও সাদা পোশাকের দলে ফিরেছেন সাবেক এই অধিনায়ক। অভিজ্ঞ এই অলরাউন্ডার দলে ফেরায় খুশি পোথাস।

তিনি বলেন, 'বিশ্বসেরা অলরাউন্ডার এক বছর পর টেস্টে ব্যাক করেছেন। সাকিবের মতো প্লেয়ার থাকা যেকোনো দলের জন্যই সৌভাগ্যের। সাকিবকে স্বাগত জানাই, এটা সবসময় দারুন কিছু, যখন সে ড্রেসিংরুমে থাকে। তার অনেক অভিজ্ঞতা আছে, সে যখনই দলের ফিরে সবাই তার কাছ থেকে শিখতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...