| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শ্রীলঙ্কার সর্বনাশ, বাংলাদেশের পৌষ মাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২৮ ১১:৩২:৩৪
শ্রীলঙ্কার সর্বনাশ, বাংলাদেশের পৌষ মাস

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়েছে। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৩১৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ১-০ তে এগিয়ে আছে সফরকারীরা। তাই সিরিজে সমতা আনতে শেষ টেস্ট ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।

তবে প্রথম টেস্ট জয়ের পর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারবেন না শ্রীলঙ্কার পেসার কাসুন রাজিথা। তার পরিবর্তে অসিথা ফার্নান্দোকে ডেকেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ কথা জানান।

প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে মোট ৮ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাজিথা। তবে লেফট ব্যাক ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারবেন না এই পেসার। তিনি দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করছেন। রাজিথার জায়গায় দলে ডাক পেয়েছেন আসিথা ফার্নান্দো। ২৬ বছর বয়সী অসিথা শ্রীলঙ্কার হয়ে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৪১ উইকেট তুলে নিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে কলম্বোতে শেষ টেস্টে শ্রীলঙ্কার একাদশে ছিলেন তিনি। বাংলাদেশ সফরের শুরুতে রাজিথার দলে না থাকলেও চোটের কারণে ডাক পান।

বাংলাদেশ সফরে শুধুমাত্র এক টেস্ট বাকি আছে লঙ্কানদের। শুরুতে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশকে হারায় শ্রীলঙ্কা। পরে ওয়ানডে সিরিজে নিজেরা হেরেছে ২-১ ব্যবধানে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে লঙ্কানরা। দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ৩০ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...